রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সুপার সিক্সে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার সিক্স শুরু করার লক্ষ্য যুবাদের।

জিম্বাবুয়ের বুলাওয়েতে সুপার সিক্সে গ্রুপ-২’এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী, সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলবে দলগুলো। ইংল্যান্ডের পর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হবে বাংলাদেশকে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।  ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠে। ফলে ভারতের কাছে হারের কারণে কোন পয়েন্ট পাবে না আজিজুল হাকিমের দল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার  সিক্স খেলতে নামবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে সেরা তিন দল সুপার সিক্সে লড়বে ‘সি’ গ্রুপের দলগুলোর সাথে। ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। নিয়মনুযায়ী, গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ও তৃতীয় হওয়া দলের সাথে খেলবে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হওয়া বাংলাদেশ। ‘সি’ গ্রুপ রানার্স-আপ পাকিস্তানের সাথে তাদের খেলা নেই।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৩ বল বাকী থাকতে ১৪৬ রানে অলআউট হয় তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হবার পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার পেসার ছিলেন ইকবাল হোসেন ইমন।

জবাবে অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ৫১ বল বাকী থাকতে জয় পায় যুবারা। ২টি করে চার-ছক্কায় ৮২ বলে ৬৪ রান করেন আজিজুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com