সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘সেকেন্ড ব্যাটেল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’

রাজধানীর বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেকেন্ড ব্যাটেল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’। মার্শাল আর্টের নিপুণ ছন্দে কাতা ও কুমিতের রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের দক্ষতা মেলে ধরেছে আগামীর সম্ভাবনাময় ক্ষুদে কারাতেকারা।

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বনশ্রীর মমতাজ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার ১২টি শীর্ষস্থানীয় ক্লাবের নিবন্ধিত কারাতেকারা অংশগ্রহণ করেন।

দিনভর আত্মরক্ষার কলাকৌশল প্রদর্শন, কাতার শৈল্পিক ভঙ্গি ও কুমিতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে কারাতেকারারা তাদের নিখুঁত মুদ্রা, গতি ও কৌশলে দর্শকদের মুগ্ধ করেন।

চূড়ান্ত ফলাফলে ১৪টি স্বর্ণপদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাপান-বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি। ১৩টি স্বর্ণপদক পেয়ে রানার্সআপ হয় বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এবং ১২টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয় সোতোকান কারাতে বাংলাদেশ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদানী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইব্রাহিম মাসুম বিল্লাহ। ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল শুক্কুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিয়ানা এন্ডেভর লিমিটেডের প্রেসিডেন্ট মো. শাজাহান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম সেলাই ঘরের ব্যবস্থাপনা পরিচালক সগীর শিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহারুখ খান রাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তোলে। আগামীর দক্ষ কারাতেকা গড়ে তুলতে এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সময় মিডিয়া লিমিটেড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com