সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি

খেলাধুলায় উৎসাহে ক্ষুদ্র নৃ-গোষ্টীর যুবকদের মাঝে ফুটবল বিতরণ  

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্টীর জীবনমান উন্নয়নে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।গতকাল (২৪ জুলাই) রবিবার ক্ষুদ্র- নৃগোষ্টীর যুবকদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়া হয়েছে।

এসময় হরিণছড়া চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের হরিণছড়া যুব ক্লাবকে দুইটি ফুটবল উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন হরিণছড়া চা বাগানের গারো সম্প্রদায়  পক্ষে গ্রহণ করেন-  পার্থ হাজং সহকারী মাতব্বর ও সম্পাদক সবুজ তজু ( সবুজ মামা), খাসি কাউন্সিলের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পঃতমী, ১ নং আসলাম নাহার পুঞ্জি হেডম্যান  বাবু তংপেয়ার, শ্রীমঙ্গল উপজেলার সকল ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর সম্প্রদায়ের সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ ও সাজু মারছিংয়ান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com