মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শ্রীবরদীতে মৃত নবজাতকের জানাজা ও দাফনে এগিয়ে এলেন দুই নেতা মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা অপহরণ মামলায় ছেলেকে জেল খাটানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পিতার সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা-বাগানের শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক

রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শামিম হোসেন রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ শামিম হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

 

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন আত্রাই-রাণীনগর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।

গ্রেপ্তার শামিম হোসেন উপজেলার চকমনু গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। পাশাপাশি তিনি নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, শামিম হোসেন উপজেলা বিএনপির সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দলে কোনো স্থান নেই বলেও জানান তিনি।

জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার সভাপতি এমরান হোসেন বলেন, শামিম হোসেন নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাঁর মাদক-সংক্রান্ত অভিযোগের বিষয়টি আগে জানা ছিল না। বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে রেলগেট এলাকায় মাদক কেনাবেচার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় শামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com