শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

স্থানীয় বিএনপি নেতাদের প্রভাব বিস্তারের অভিযোগ, বৈধ বরাদ্দ পেয়েও কাজ করতে পারছেন না প্রবাসী উদ্যোক্তা

 

নিজস্ব প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নেওয়া একটি খাবারের ক্যান্টিন নির্মাণে বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা মনতাজ কমিশনারও অবৈধভাবে দখল করা রেলওয়ের জায়গা কতিপয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

 

অভিযোগ রয়েছে, রেলওয়ের বৈধ বরাদ্দ পাওয়ার পরও দোকানটির নির্মাণের শুরু করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও অবৈধ দোকানদার বাধা দেন। এমনকি রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশনগুলোর একটি। প্রতিদিন বিভিন্ন রুটে চলাচলকারী বিপুলসংখ্যক যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় যাত্রীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। স্টেশনের আশপাশে কয়েকটি ঝুপড়ি ধরনের খাবারের দোকান থাকলেও সেগুলোর পরিবেশ ও খাদ্যমান নিয়ে প্রশ্ন রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, এসব দোকানের কয়েকটি গণসৌচাগারের আশপাশে গড়ে উঠেছে। ফলে খাবার পরিবেশনের স্থান ও আশপাশের পরিবেশ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবারের ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের অনেকেই ঝুঁকি নিয়ে এসব দোকান থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন।

 

এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নেন ফ্রান্স প্রবাসী এস এম ইনামুল হক ভূঁইয়া। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ম মেনে একটি দোকান বরাদ্দ নেন। বরাদ্দ পাওয়ার পর সেখানে ক্যানটিন স্থাপনের লক্ষ্যে নির্মাণ শুরু করার উদ্যোগ নেন তিনি। এর আগে ফ্রান্সের প্যারিসে শহীদ মিনার স্থাপন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি৷ তার বাবা ছিলেন আখাউড়া উপজেলা প্রথম প্রেসক্লাবের কার্যকরী সদস্য এবং স্বনামধন্য সাংবাদিক।

 

ইনামুল হক ভূঁইয়ার দাবি, সরকারি সব নিয়ম-কানুন অনুসরণ করে এবং প্রয়োজনীয় খাজনা ও অন্যান্য সরকারি ফি পরিশোধের করেই তিনি দোকানটি বরাদ্দ পেয়েছেন। সেই সাথে রেলওয়ে নিরাপত্তা পুলিশ বাহিনীর উপস্থিতিতে ও আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার/ টিআই শাহজাহান পাটোয়ারী উপস্থিতিতে কর্তৃপক্ষ কর্তৃক দেখানো অনুমোদিত নকশা তিনি অবকাঠামো নির্মাণের কাজটি করে আসছিলেন।

 

ভুক্তভোগী ইনামুল হক ভূঁইয়া বলেন, “আমি প্রবাসে অবস্থান করছি। আখাউড়া এলাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবারের ভালো কোনো ব্যবস্থা নেই। সেই চিন্তা থেকেই নিরাপদ খাবার পরিবেশনের উদ্দেশ্যে আমি এই ক্যানটিনটি বরাদ্দ নিয়েছি। সরকারি সব নীতিমালা মেনে এবং প্রয়োজনীয় খাজনা প্রদান করেই দোকানটি বরাদ্দ পেয়েছি। কিন্তু একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও আমাকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে।”

 

সরেজমিনে প্রতিবেদক পরিদর্শনে গিয়ে জানতে পারেন, দোকানটির নির্মাণ শুরু করার পর স্থানীয় বিএনপির নামধারী কতিপয় নেতা এবং কয়েকজন ব্যক্তি হটাৎ সেখানে এসে কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন এর মধ্যে উল্লেখযোগ্য আখাউড়া থানার নুরপুর নামক গ্রামের কথিত নেতা শাজাহান চৌধুরী তার ব্যাপারে মাদকের দায়ে মামলা রয়েছে বলে জানা যায় ঢাকা মেইল পোর্টালে গত ৭ সেপ্টেম্বর বিস্তৃত আকারে প্রকাশ করেছেন । রাজনৈতিক পরিচয় ও প্রভাব দেখিয়ে অবৈধ তাণ্ডব চালিয়ে যাচ্ছে পুরো আখাউড়ায়। তবে রেলওয়ের কোন নীতি নির্ধারক কিংবা সরকারের কোন অংশ না হয়েও কীভাবে পেশী শক্তির প্রভাব দেখিয়ে সরকারি কাজ কীভাবে বন্ধ করছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়া এবং সামাজিক গণমাধ্যমে ।

 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশনের নিরাপত্তা পুলিশ মো. রেজাউলের সঙ্গে যো।গাযোগ করা হলে তিনি বলেন, “ইনামুল সাহেব সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে দোকানটি বরাদ্দ নিয়েছেন। কিন্তু কিছু অবৈধ দোকানদার ও স্থানীয় নেতাদের পরিচয় দিয়ে কাজটি বন্ধ করার পাঁয়তারা করছে। অবৈধ দোকানগুলো উচ্ছেদের বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”

 

এদিকে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় গড়ে ওঠা কিছু অবৈধ দোকানের কারণে রেলওয়ের নির্ধারিত জায়গা দখলের পাশাপাশি যাত্রীদের চলাচল ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এসব অবৈধ দোকান এবং স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকরা নিয়মিত কোন নেতাকে মাশোহারা দিয়ে ব্যাবসা পরিচালনা করছে বলে জানা যায়,

 

স্থানীয় যাত্রী ও বাসিন্দারা জানান রেলওয়ে স্টেশন এলাকায় স্বাস্থ্যসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করতে বৈধ ক্যানটিন স্থাপনের সুযোগ দেওয়া এবং অবৈধ দোকান উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

এই বিষয়ে জানতে রেলওয়ে জিআরপি থানার অফিসার্স ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এটি তার আওতাধীন নাহ। এটি বেঙ্গল থানার আওতাধীন জানিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন

 

এছাড়া এসকল চাঁদাবাজদের শাস্তির আওতায় আনা এবং ব্যাবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করলে বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা, আরো জানা যায় এই পরিস্থিতিটি নিয়ম শৃঙ্খলা এবং আইন সংগত ও বাংলাদেশ রেলওয়ে এবং সরকারের নির্দেশনাটি ব্যতিরেকে স্থানীয় বিএনপি নেতা আবুল মনসুর (মিশন) রেলওয়ে কর্তৃক বৈধ বরাদ্দ প্রাপ্ত নির্মাণ কাজ চলমান অবস্থায় ইনামুলের প্রতিনিধিদের কাজটি সামরিক বন্ধ রাখার জন্য নির্দেশনা দেন,

জানা যায় আগামী আখাউড়া পৌরসভার তিনি একজন সম্ভাব্য মেয়র ক্যান্ডিডেট। আখাউড়া থানার সাধারণ জনসাধারণ ও সুশীল সমাজ এরকম সৎ নিষ্ঠাবান রেমিট্যান্স যোদ্ধা ও ইউরোপের পরাশক্তির দেশ ফ্রান্সে জাতীয় শহীদ মিনারের আদলে দৃশ্যমান বাংলাদেশ শহীদ মিনার তৈরি লগ্নে সদস্যের প্রতি নিজ জন্মস্থান আখাউড়ায় অবিচার / অশ্রদ্ধা হয়েছে বলে দাবি করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com