বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব কঠোর পরিশ্রম ও সততা থাকলে আইন পেশায় উন্নতি সম্ভব: মেয়র শাহাদাত দেওয়ানহাটে পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ, আসামি গ্রেপ্তার হালিশহরে নতুন ওসির কঠোর অবস্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্তে উদ্যোগ ভূঞাপুরে অনুমোদনহীন চিকিৎসা ও ওষুধ বিক্রি, কবিরাজসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা স্থানীয় বিএনপি নেতাদের প্রভাব বিস্তারের অভিযোগ, বৈধ বরাদ্দ পেয়েও কাজ করতে পারছেন না প্রবাসী উদ্যোক্তা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ মান্দায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, পালিয়ে গেল চালক শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কঠোর পরিশ্রম ও সততা থাকলে আইন পেশায় উন্নতি সম্ভব: মেয়র শাহাদাত

চট্টগ্রামে শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় মেয়র শাহাদাত হোসেন শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আইন পেশা একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও মহৎ পেশা। এ পেশায় সফল হতে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ অপরিহার্য।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, শিক্ষানবীশ আইনজীবীদের তাঁদের সিনিয়রদের কাছ থেকে শেখার পাশাপাশি আদালতে তাঁদের কথা বলার ধরন, শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের কৌশল এবং পেশাগত আচরণ অনুসরণ করতে হবে। বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকশিত করতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষানবীশ আইনজীবীরাই আগামী দিনের বিজ্ঞ আইনজীবী। চট্টগ্রামের আইনজীবী সমাজের দীর্ঘদিনের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মেয়র আরও বলেন, আইনজীবীরা মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কারণে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সততা, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

এ সময় তিনি আদালত প্রাঙ্গণে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করেন এবং তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম জেলার জিপি অ্যাডভোকেট মো. কাশেম চৌধুরী।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আদালত অঙ্গনে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আইনজীবী সমিতির হেলথ কেয়ার সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ডেপুটেশনে একজন চিকিৎসক নিয়োগের দাবি জানান।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার শতাধিক শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন। কর্মশালায় তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান এবং পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com