শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক দুইজন মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও একটি ট্রাক জব্দ।

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক আটক করে।

পুলিশ জানায়, খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের ট্রাকটি তল্লাশি করে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মেহেদী হাসান ওরফে সকাল (৩২) ও জাহিদুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। জাহিদুল ইসলাম মো. শফিকুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।

শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com