রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ টেকনাফ থানার ওসির

 

মোঃ সেলিম উদ্দিন খান

কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নূর তাঁর নামে প্রকাশিত একটি সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

গত ১৮ অক্টোবর (২০২৫) তারিখে দেশের একটি অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’–এ “৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ওসি আবু জায়েদ মো. নূর বলেন, “গত শনিবার কক্সবাজার বিজ্ঞ আদালতে মোট আটজন আসামিকে প্রেরণ করা হয়। তাদের মধ্যে একজন নারী ও সাতজন পুরুষ আসামি ছিলেন। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিলেন। প্রথমে লেগুনাযোগে তাদের পাঠানো হয়। পরে সার্বিক নিরাপত্তা ও আসনসংকুলান না থাকায় বাধ্য হয়ে মহিলা পুলিশসহ মহিলা আসামিকে অন্য একটি গাড়িতে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও একটি কুচক্রী মহলের অপপ্রচার। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।”

ওসি নূর জানান, তিনি ও থানার কর্মরত পুলিশ সদস্যরা ওই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করছেন।

প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান— “যে কোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা উচিত, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com