শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম

রাঙামাটি প্রতিনিধি:
শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা ও স্থানীয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজমকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব, পিপিএম হাবীব আজমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আয়োজক সূত্রে জানা যায়, হাবীব আজম দীর্ঘদিন ধরে পার্বত্য রাঙামাটির সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে আসছেন। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত রয়েছেন।

এ ছাড়া পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা, স্থানীয় পর্যটন খাতের বিকাশ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি ভূমিকা রেখে চলেছেন বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সম্মাননা গ্রহণের পর মো. হাবীব আজম ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি ব্যক্তি ও তরুণ প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com