মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

৪ বছর পর সাকিবের ৫ উইকেট

পাঁচ উইকেট শিকারের পর সাকিবের উল্লাস। ছবি : মীর ফরিদ পাঁচ উইকেট শিকারের পর সাকিবের উল্লাস। ছবি : মীর ফরিদ

মাঝে টেস্টে অনিয়মিত হয়ে পড়েছিলেন। এখনো যে নিয়মিত তা বলা যায় না। সব মিলিয়ে লম্বা সময় পর সাদা পোশাকে ৫ উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। চলতি ঢাকা টেস্টে আজ বৃহস্পতিবার প্রবীন জয়াবিক্রমাকে (০) ফিরিয়ে সাকিব এই কীর্তি গড়েন।

সাকিবের বলটি ডিফেন্ড করতে গিয়েছিলেন প্রবীন। কিন্তু বাড়তি বাউন্স থাকায় বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

সাকিবের টেস্ট ক্যারিয়ারের এটি ১৯ বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট শিকার। তিনি সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ উইকেট নিয়েছিলেন। জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাকিব ১৭ ওভার বল করে মাত্র ৩৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচটি ১৬৬ রানে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

চলতি টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সাকিব ৪০.১ ওভার বল করে ১১ মেডেনসহ ৯৬ রানে নিয়েছেন ৫ উইকেট। সর্বাধিক ৫ উইকেট নেওয়া বোলারদের মাঝে সাকিব এখন স্টুয়ার্ট ব্রড, নাথান লায়নদের পাশে। সর্বাধিক ৬৭ বার ৫ বা ততোধিক উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। দুইয়ে থাকা প্রয়াত শেন ওয়ার্ন ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com