বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) ভোর থেকে পুকুরে থাকা ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে শুরু করে বলে জানিয়েছেন পুকুরের মালিক ও স্থানীয়রা।

দুপুরে চেয়ারম্যানের গ্রামের বাড়ি শালগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরপাড়ে সারি সারি মিনি ট্রাকে বড় বড় পাঙ্গাস মাছ তোলা হচ্ছে। শ্রমিকদের দাবি, দুপুর পর্যন্ত ২৬টি ট্রাকে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রমিকরা জানান, মরা মাছ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে বাজারে এসব মাছ বিক্রি করতে গিয়ে ক্রেতা পাওয়া যাচ্ছে না। কম দামেও মাছ বিক্রি করা কঠিন হয়ে পড়েছে বলে তারা জানান।

পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর, দেশি ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা জাল টেনে পুকুর থেকে মরা মাছ তুলে আনছিলেন।

পুকুরের মালিক সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, তিনি দীর্ঘদিন ধরে একাধিক পুকুরে মাছ চাষ করছেন। আক্রান্ত পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাসের পোনা এবং অন্যান্য দামি প্রজাতির মাছের পোনা ছাড়া হয়েছিল। চলতি সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল।

তিনি বলেন, ভোর থেকে মাছগুলো মরে ভেসে উঠতে শুরু করে। পুকুরের তলদেশেও বিপুলসংখ্যক মাছ মরে পড়ে আছে। কেউ গ্যাস বড়ি বা বিষাক্ত কোনো পদার্থ প্রয়োগ করার কারণে মাছগুলো মারা যেতে পারে বলে তিনি ধারণা করছেন।

এ ঘটনায় তার ৪০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান চেয়ারম্যান। মাছ তোলার কাজে ব্যস্ত থাকায় তিনি অভিযোগ করতে পারেননি বলেও জানান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি বিষ প্রয়োগের কারণে ঘটেছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com