সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২

মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়নের চাকলা গ্রামে গফুর নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের পাশাপাশি গফুরকে মারধর করে আহত করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত গফুরকে উদ্ধার করে মহাদেবপুর সদর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, গভীর রাতে একদল দুর্বৃত্ত গফুরের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে গফুরকে মারধর করা হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বাড়ি থেকে ঠিক কত টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে এবং ঘটনায় কতজন জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com