রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন, নজরদারিতে ড্রোন শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির ১৪ পেট্রোল টিম, গোয়েন্দা নজরদারি দূর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর অস্ত্র নিয়ে পিছু নেয় অজ্ঞাত এক যুবক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক এহসানুল হক

ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে পলাশ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান এবং সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টোসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।

 

বক্তারা আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com