রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ২টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সিন্দুরখান রোড এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে আটক করে। অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই মুহিবুর রহমান, এসআই হারুনুর রশিদ, এসআই বাবলা, এসআই আনিস ও এসআই পারভেজ উপস্থিত ছিলেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে আসছিল। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

অভিযোগে বলা হয়েছে, রোববার সকালে শিশুটি শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

পরে শিশুটির অভিভাবক বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩৩। ঘটনার অধিকতর তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com