সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে : মাশরাফি

দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্যই ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র কয়েকদিন আগে ভারতের মতো দল যেখানে হোয়াইটওয়াশ হয়ে এসেছে, সেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে বাংলাদেশের শক্তিমত্তা এখন সর্বজন স্বীকৃত। তাই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

আজ রবিবার (২৭ মার্চ) মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়, সেটাও আবার তাদের মাটিতে- এটা অবশ্যই দারুণ এবং ভালো লাগার ব্যাপার। আশা করছি, এটা শুরু। … ২০২৩ বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে, আমার বিশ্বাস এই দলটি সেমিফাইনালে খেলবে। তবে শুধু ভালো খেললে হবে না, ভাগ্যেরও প্রয়োজন আছে। দল যখন ভালো খেলা শুরু করে, তখন তার কিছু দুর্বল জায়গাও থাকে। সেই দুর্বলতা কাটাতে যত বেশি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ততই ভালো হবে। ‘

মাশরাফি আরও বলেন, ‘এই ওয়ানডে দলটি কিন্তু ২০১৫ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো করে আসছে। ওয়ানডে ফরম্যাটে খেলতে নামলে ব্রেইন আর মেমোরি খুব ভালোভাবে কাজ করে। আগামী দেড়-দুই বছরে যতগুলো টুর্নামেন্ট আছে, দ্বিপাক্ষিক সিরিজ আছে এবং বিশ্বকাপ- খুব ভালো সুযোগ। এটা অবশ্যই আশাবাদী হওয়ার মতো ফরম্যাট আমাদের জন্য। চার জন ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। এছাড়া লিটন-তাসকিনদের এখন পারফর্ম করার সময়। সেটা করছেও তারা। আবার তরুণদের দিকে তাকালে আফিফ, ইয়াসির, শরীফুল দুর্দান্ত পারফর্ম করছে। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com