শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে এএফসি গোলকিপার

বিশেষ সংবাদদাতা

দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে এএফসি গোলকিপার ‘এ’ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন একেএম নুরুজ্জামান নয়ন। গত ২০ থেকে ৩০ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই কোর্স হয়েছে। সেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের গোলরক্ষক কোচরা অংশ নিয়েছেন।

ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার আমন্ত্রণে এই কোর্সে অংশ নিয়েছিলেন নয়ন। বর্তমানে বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নয়ন। এর আগে তিনি দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে লেভেল-১ ও লেভেল-২ কোর্স করেছিলেন।

২০১৯ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন নয়ন। তার আগে তিনি দুই বছর মোহামেডানের গোলরক্ষক কোচের, আবাহনীর নারী ফুটবল দলের প্রধান কোচের এবং চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন।বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ হিসেবে ৪টি ট্রফি জিতেছেন নেত্রকোনার ৪৩ বছর বয়সী এ যুবক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com