বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত : উয়েফা

আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় উয়েফা।

উয়েফা তাদের এক্সে লিখেছে, ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে উয়েফা সেখানে নির্ধারিত কয়েকটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন তারিখ যথাসময়ে নিশ্চিত করা হবে।

সোমবার তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের। উয়েফা জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এছাড়া আগামী ১৫ অক্টোবর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় কসোভোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইসরায়েলের। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে। হামাসের নজিরবিহীন হামলার জেরে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। হামলায় গতকাল রোববার রাত ১টা পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: খবর বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com