শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

ভয়াবহ দুর্ঘটনার জেরে ৩ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা

স্পোর্টস ডেস্ক:

ইচ্ছে করে করেননি, কিন্তু বড় ক্ষতি তো হয়েছেই। যার জেরে তিন ম্যাচ নিষিদ্ধ হতে হলো মার্সেলোকে। ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে এই শাস্তির পাশাপাশি ৬ হাজার ইউরো জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল।

গত সপ্তাহে কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের ঘটনা। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের বাঁ পা অনিচ্ছাকৃতভাবে মাড়িয়ে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো।

এতে ভয়াবহ ইনজুরিতে পড়েছেন সানচেজ। তার বাঁ পায়ের দুই হাড় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পরপরই মার্সেলোজে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

তবে ওই কার্ড পাওয়া নিয়ে নয়, মার্সেলো কষ্ট পেয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়ের অবস্থা দেখে। মাঠ ছাড়ার সময় কাঁদতে দেখা যায় ব্রাজিল জাতীয় দলের সাবেক ডিফেন্ডারকে।

ঘটনার পর টুইট করেও দুঃখ প্রকাশ করেন মার্সেলো। টুইটে লিখেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’

মার্সেলোর এই টুইট রিটুইট করে আর্জেন্টিনো জুনিয়র্সের টুইটে লেখা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’তবে ভুল স্বীকার বা অপরাধবোধে ভোগেও শাস্তি থেকে রেহাই মেলেনি মার্সেলোর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com