মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা, ক্ষমা চেয়েও ‘বিপাকে’ নেইমার

স্পোর্টস ডেস্ক:

প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। যে অভিযোগ স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার, ক্ষমা চান প্রেমিকার কাছে।

নেইমারের এই অনুতপ্ত হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তার সতীর্থ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। কিন্তু তার অনুসারীদের অনেকেই মেনে নিতে পারছেন না, তাদের পছন্দের তারকা এমন ভুল করেছেন। হু হু করে কমতে শুরু করেছে নেইমারের অনুসারী সংখ্যা।

ভুল স্বীকারের একদিনের ভেতরেই ইনস্টাগ্রামে ২ লাখ ১০ হাজার অনুসারী হারিয়েছেন নেইমার। চিঠিটি পোস্ট করার আগে ইনস্টাগ্রামে নেইমারের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ২ লাখ ১০ হাজার। সর্বশেষ দেখা যাচ্ছে, তার অনুসারী আছে ২১ কোটি।

এই গ্রীষ্মেই নেইমার তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সন্তানধারণের বিষয়টি প্রকাশ করেন। বছরের শেষ অর্ধে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। তাই গত কয়েকমাস ধরে দুজন একইসঙ্গে থাকছেন। এরই মাঝে কয়েকমাস ধরে দুজনের সম্পর্কের অবনতি শুরু হয়।

ঘটনার সূত্রপাত ব্রাজিলিয়ান ব্লগার ফের্নান্দা কাম্পোসের একটি দাবি থেকে। তিনি ব্রাজিলিয়ান সাইট মেট্রোপলসের কাছে জানান, বিয়ানকার্দির সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তিনি।

কাম্পোস জানান, কাতার বিশ্বকাপের সময় থেকেই তিনি ও নেইমার বার্তা চালাচালি শুরু করেন। কিন্তু তিনি তখন নেইমারের সঙ্গে বিয়ানকার্দির সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না। ফার্নান্দা আরও দাবি করেন, নেইমার ও তিনি ব্রাজিলিয়ান ভালোবাসা দিবসের দিনটি একসঙ্গে উদযাপন করেন। সেদিন তারা শারীরিকভাবে ঘনিষ্ঠও হন। পরবর্তীতে মেট্রোপলসের কাছে তিনি এই সম্পর্কের বিষয়টি জানান।

ইনস্টাগ্রামে দীর্ঘ এক খোলা চিঠিতে নেইমার লিখেন, ‘আমি একটি ভুল করেছি। আমি তোমার সঙ্গে একটি ভুল কাজ করেছি। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি প্রতিদিন মাঠে ও মাঠের বাইরে অসংখ্য ভুল করি। কিন্তু আমি আমার ব্যক্তিজীবনের ভুলগুলো ঘরেই আটকে রাখি। আমার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং আমার বন্ধুদের সঙ্গেও। এসবই আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিটির জীবনে প্রভাব ফেলছিল। যে নারীটিকে আমি আমার পাশে নিয়ে চলার স্বপ্ন দেখেছি, সে আমার সন্তানের মা। এটা তার পরিবারের কাছে পৌঁছে গেছে, যেটা এখন আমারও পরিবার।’

নেইমার আরও লিখেছেন, ‘ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনও বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।’

ব্রুনার সঙ্গে কাজটি যে ঠিক করেননি তা স্বীকার করে নিয়ে নেইমার আরও বলেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com