শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মিশরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে নামার আগে মিশরের বিপক্ষে মাঠে নামতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের প্রথম ম্যাচের দিন দশেক আগে আবুধাবিতে মোহামেদ সালাহর দলের বিপক্ষে হতে পারে ম্যাচটি। তবে এখনও এটি চূড়ান্ত হয়নি।

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি ও ফুটবলের ফেডারেশনের প্রধান ক্লাউদিও তাপিয়ার বৈঠকের পর জানা গেছে এমন তথ্য। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ১০ ও ১৬ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন আবুধাবিতে মিশরের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।

সবশেষ ২০০৮ সালের মার্চে মিশরের বিপক্ষে খেলেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেদিন সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসোর গোলে সহজ জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রায় ১৪ বছর পর আবার সম্ভাবনা দেখা দিয়েছে আর্জেন্টিনা ও মিশরের মুখোমুখি লড়াইয়ের।

তবে ম্যাচটি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি কারণ বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকদিন নিজ দলকে নিয়ে নিবিড় অনুশীলন করতে চান স্কালোনি। কিন্তু এর মধ্যে মিশর বা যেকোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামলে অনুশীলনে ব্যাঘাত ঘটার সম্ভাবনাই বেশি।

যে কারণে এখনও ম্যাচটি চূড়ান্ত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর বাইরে অবশ্য আরব আমিরাতের সঙ্গেও খেলার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তেদের। তবে সবকিছুই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com