বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ফের ব্যাটিং ধস, ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাজে ব্যাটিং অব্যাহত রয়েছে বাংলাদেশের। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে ইনিংস হার এড়াতেই বাংলাদেশকে আরো ৪২ রান করতে হবে, হাতে আছে মাত্র ৪টি উইকেট।

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ১৭৪ রানের লিড পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই কেমার রোচের তোপে পড়ে বাংলাদেশ।

স্কোরবোর্ডে ৩২ রান উঠতেই বাংলাদেশ হারায় তামিম ইকবাল (৪), মাহমুদুল হাসান জয় (১৩) ও এনামুল হক বিজয়কে (৪)। তিনটি উইকেটই রোচের শিকার। বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস ও অধিনায়ক সাকিব হাসানও। লিটন ১৯ ও সাকিব ১৬ রান করে বিদায় নেন।
তিনে নামা নাজমুল হোসেন শান্তই যা একটু লড়েছেন, খেলেছেন ৪২ রানের ইনিংস। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২। নুরুল হাসান সোহান ১৬ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে, ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করে উইন্ডিজ। খালেদ আহমেদ ও মিরাজের বোলিং নৈপুণ্যে ৪০৮ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। কাইল মেয়ার্স ১৪৬ রানে থামেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন খালেদ। মিরাজের শিকার তিন উইকেট। দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

উল্লেখ্য যে, প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com