শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কৌশলগত শহর সেভেরোদোনেটস্কে কিয়েভের সৈন্য সংখ্যা বেশি : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, পুর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেটস্কের নিয়ন্ত্রণে দুই দেশের বাহিনীর লড়াইয়ে তার বাহিনীর সৈন্য সংখ্যা ‘শক্তিশালী’ রাশিয়া পক্ষের চেয়ে বেশি।

সিভার্সকি ডোনেটস নদীর ওপাড়ে অবস্থিত লাইসিচানস্কিতে ফ্রন্টলাইন পরিদর্শনের একদিন পর জেলেনস্কি সাংবাদকদের বলেন, ‘আমরা মূল শহর ধরে রেখেছি’ তবে এদের মধ্যে আরো অনেক আছে, যারা আরো শক্তিশালী’।

এদিকে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিমানের ওভারফ্লাইট অধিকার অস্বীকার করায় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট  পুতিনের ব্যাবসায়িক বৃত্তের অন্যতম ধনকুবের আব্রামোভিচের মালিকানাধীন দুটি বিমান বজেয়াপ্ত করার জন্য ওয়াশিংটনের নির্দেশের পর পুতিন আমেরিকান কর্মকর্তাদের তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকা আরো বাড়িয়েছেন।

জেলেনস্কির পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিশ্ববাজারে খাদ্য সরবরাহ কঠোর করার বিষয়ে সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, এটি ‘ব্ল্যাকমেল’ করার একটি রুশ কৌশল।

ব্লিঙ্কেন বলেন, ‘ওডেসা বন্দরের কাছে কোথাও গুদামে প্রায় ২০ মিলিয়ন টন গম আটকে আছে এবং সত্যিকার অর্থে শস্য ভর্তি জাহাজ রাশিয়ান অবরোধের কারণে ওডেসা বন্দরে আটকে আছে।’

যুদ্ধ নিয়ে উভয় পক্ষে বাক-বিতন্ডা বেড়েছে, যুদ্ধের চতুর্থ মাসে যুক্তরাষ্ট্রের পর ব্রিটেন ইউক্রেনে দীর্ঘপাল্লার ভ্রাম্যমান মিসাইল লঞ্চার সরবরাহের ঘোষণা দিয়েছে, যা রাশিয়ার ফায়ার পাওয়ারের বিরুদ্ধে কিয়েভের লড়াই করার সক্ষমতা আরো বাড়াবে।

বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, তারা ট্রাকে স্থাপিত এম-২৭০ মাল্টিপল আর্টিলারি ইউনিট সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে নির্দেশিত রকেটের সাহায্যে আঘাত হানতে পারবে।

পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, তারা যদি এই ধরণের অস্ত্র কিয়েভকে সরবরাহ করে তাহলে মস্কো ইউক্রেনের নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, কিন্তু কোন লক্ষ্যবস্তু তা নির্দিষ্ট করে বলেনি।

যুদ্ধে দনবাস ফ্রন্টে ভারী আর্টিলারি হামলা বিশেষত লুগানস্ক ওব্লাস্টেও বৃহত্তম শহর সেভেরোদোনেটস্ক হামলা কেন্দ্রীভূত ছিল, যা এখনো রাশিয়ার নিয়ন্ত্রনে আসেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com