বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেটে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে সিডিইউ

জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেটে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে সিডিইউ

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রিডরিশ মের্ৎস-এর নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে পড়েছে।

রোববার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বর্তমানে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে সিডিইউ। জনমত জরিপে অল্প ব্যবধানে এগিয়ে থাকলেও দীর্ঘ ৩৫ বছর ধরে প্রদেশটি এসপিডির নিয়ন্ত্রণে রয়েছে।

জার্মানির মেইঞ্জ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ৪০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে, যা ফ্রান্স, বেলজিয়ামলুক্সেমবার্গ সীমান্তঘেঁষা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

বর্তমান প্রাদেশিক প্রধানমন্ত্রী আলেকজান্ডার শভাইটজার (এসপিডি) গ্রিনস ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাটদের নিয়ে জোট সরকার ধরে রাখার চেষ্টা করছেন।

অন্যদিকে সিডিইউ’র প্রধান প্রার্থী গর্ডন শ্নাইডার ১৯৯১ সালের পর প্রথমবারের মতো দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে রয়েছেন।

তৃতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি), যারা সাম্প্রতিক সময়ে জার্মান রাজনীতিতে উল্লেখযোগ্য শক্তি হিসেবে উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, এ নির্বাচনে সিডিইউ জয় পেলে তা মের্ৎসের জন্য বড় রাজনৈতিক প্রেরণা হিসেবে কাজ করবে। কারণ ইউরোপের বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বর্তমানে চাপে রয়েছেন।

তবে মের্ৎস জানিয়েছেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, জাতীয় পর্যায়ে এসপিডির সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com