বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই (নিরস্ত্র) সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল, এএসআই ওয়ালিউল্লাহসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু মুসা ওরফে রফিক (২৬), পিতা মৃত আবু মনজুর; জানে আলম (২৭), পিতা মন্তাজ আলী ওরফে মমতাজ আলী; এবং মো. ইয়াছের (২৫), পিতা নুর হাসেম। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী-২ এলাকার ময়নার ঘোনা, রোহিঙ্গা ক্যাম্প-১১-এর সি-৮ ব্লকের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আকবরশাহ থানার মামলা নম্বর-৩৪, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা করা হয়।

 

পরে গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com