মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে নতুন ওসির কঠোর অবস্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্তে উদ্যোগ ভূঞাপুরে অনুমোদনহীন চিকিৎসা ও ওষুধ বিক্রি, কবিরাজসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা স্থানীয় বিএনপি নেতাদের প্রভাব বিস্তারের অভিযোগ, বৈধ বরাদ্দ পেয়েও কাজ করতে পারছেন না প্রবাসী উদ্যোক্তা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ মান্দায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, পালিয়ে গেল চালক শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুটের অজগর উদ্ধার শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১ আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প

 

আর্ন্তজাতিক ডেক্স:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ভাবমূর্তি রক্ষার কৌশল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, বাস্তব নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের চেয়ে এটি রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আসলে, এটি পেলে আমার ভালোই লাগবে। তবে আমার মনে হয়, অন্য যেকোনো কিছুর চেয়ে এটি রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার জন্য বেশি গুরুত্বপূর্ণ। অনেকটা রাজনৈতিক কৌশল হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে।”

এর আগে বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির ভেতরে থাকলে চলমান সংঘাতের অবসান সম্ভব নয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে বের করে আনতে হবে।”

ইসরাইলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তেল আবিবের দাবি, ইরানের হাতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলে তা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থানের মধ্যে কৌশলগত দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্যের ইঙ্গিত দিচ্ছে। যদিও দুই দেশই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, তবে ইউরেনিয়াম জব্দের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক ও সামরিক অগ্রাধিকারে ভিন্নতা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com