শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র নিষিদ্ধে আবেগপ্রবণ আহ্বান কমলা হ্যারিসের

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের পক্ষে আবেগপ্রবণ আর্জি জানিয়েছেন। সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া দু’-দুটি গণগুলিবর্ষণের ঘটনার পর নিজের মতামত ব্যক্ত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

গত ১৪ মে বাফালোয় এক সুপারমার্কেটের সামনে গুলির ঘটনায় নিহত ৮৬ বছর বয়সী রুথ হুইটফিল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন কমলা। অতিসম্প্রতি টেক্সাসের আলভেড শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে গণগুলিতে ১৯ শিশু এবং দুই শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয় এর মাত্র ১০ দিন আগেই বাফালোর ঘটনা ঘটে।

কমলা হ্যারিস এসব ঘটনার তালিকা তুলে ধরে বলেন, বন্দুক সহিংসতা ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় চলে এসেছে। তিনি বলেন, ‘সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং ঐক্যমতে পৌঁছতে হবে যেন আমাদের দেশে এ ধরনের ঘটনা আর না ঘটে। এ বিষয়ে কিছু করার সাহস থাকা প্রয়োজন। ‘ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

এর সমাধানটা পরিষ্কার, মারণাস্ত্র নিষিদ্ধ করতে হবে, যোগ করেন কমলা। আগতদের দিকে প্রশ্ন ছোঁড়েন তিনি- আপনারা কি জানেন প্রাণবিনাশী আগ্নেয়াস্ত্র কী? বলেন, ‘নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একে তৈরি করা হয়। দ্রুততার সঙ্গে অনেকগুলো মানবপ্রাণকে শেষ করতে এর নকশা প্রস্তুত হয়। এসব মারণাস্ত্র আসলে যুদ্ধাস্ত্র। সভ্য সমাজে এর কোনো স্থান নেই। ‘

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে তার দেশের সামরিক সহায়তার পরিবর্তে বন্দুকসংশ্লিষ্ট অপরাধ বন্ধে স্কুলগুলোর জন্য অর্থায়নের দাবি করেন। পাশাপাশি মার্কিন নাগরিকদের অস্ত্র রাখার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর সপ্তাহখানেক আগেই টেক্সাসের স্কুলে গণগুলির ঘটনাটি ঘটে। তারপরও আগ্নেয়াস্ত্রের পক্ষের সংগঠনের সম্মেলনে দাঁড়িয়ে শুক্রবার ট্রাম্প তার অনড় অবস্থান প্রকাশ করেন।

মূলত টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আগ্নেয়াস্ত্রের অধিকারপন্থীদের এক প্রভাবশালী সংগঠন রয়েছে যার নাম ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)’। ৫০ লক্ষাধিক সদস্য নিয়ে গঠিত এনআরএ। এ মাসেই তাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে আয়োজন চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে কয়েকশ বিক্ষোভকারী এনআরএ’র অস্ত্রনীতির বিরোধিতা করেন। বিক্ষোভকারীরা বলেন, এনআরএ শিশুদের হত্যা করছে। এছাড়া তাদের দাবি ছিল- শিশুদের রক্ষা করুন, বন্দুক নয়।

সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com