রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক টিনেজ বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থী এবং অপর ২ জন প্রাপ্তবয়স্কসহ ২১ জন নিহত হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকের অধিকারের পক্ষে থাকা গানলবির (রাজনীতিবিদদের) নিন্দা করেন এবং স্কুলে বন্দুক হামলা চালানো চক্রের অবসানের অঙ্গীকার ব্যক্ত করেন।

মেক্সিকো সীমান্ত থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে উভালদে’র একটি ছোট কমিউনিটির এই স্কুল এ বছরের সবচেয়ে প্রাণঘাতি এবং সর্বশেষ হামলার শিকার হয়েছে।

বাইডেন আবেগ আক্রান্ত কন্ঠে বলেন, ‘এটি প্রতিটি পিতামাতার জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘এখনই সময় যারা কমনসেন্স বন্দুক আইনে বাধা দেয় বা বিলম্ব করে অথবা আইনটির অনুমোদন আটকে দেয়, তাদের জানানো দরকার যে আমরা এটা ভুলে যাবো না।’

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদোর রামোস স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।

অ্যাবট বলেন, ‘সালভাদোর রামোস এলোপাথাড়ি গুলি চালিয়ে এই ভয়ংকর ও নির্মম হত্যাকান্ড ঘটায়।’

টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সিএনএন’কে বলেছেন, ধারণা করা হচ্ছে দুপুরের দিকে রব স্কুলে যাওয়ার আগে সে তার দাদীকে গুলি করে হত্যা করে তার গাড়িটি রেখে দিয়ে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে স্কুলে প্রবেশ করে। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে বন্দুক হামলাকারী রামোস নিহত হয়েছে।

কর্মকর্তারা জানান, এই হামলায় পরে আরো দুই প্রাপ্ত বয়স্ক লোক নিহত হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ি ও ইয়েলো বাসে করে পুলিশ পাহারায় বাচ্চাদের ছোট ছোট দলকে পুলিশ হাত ধরে সরিয়ে নেয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছর।

২০১২ সালে কানেকটিকাটের সান্ডি হুক স্কুল হত্যাকান্ডের পর এটি সবচেয়ে ভয়ংকর হামলা। সান্ডি হুকে হামলায় ২০ শিশু এবং ৬ জন কর্মী নিহত হয়।

 

বাসস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com