রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ, আহত চার

প্রেমের সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা হামলা করেছে এক যুবক। শুক্রবার (১৩ মে) রাতে ভারতের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছুঁড়েছে রাজীব নামের এক যুবুক। আর ওই বোমার আঘাতে তরুণীর পরিবারের চার জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২নং ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।
কিন্তু ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন রাজীব। অনুনয়-বিনয়ের পর ভয় দেখিয়েও সম্পর্ক জোড়া লাগাতে না পেরে একপর্যায়ে রাজীব ওই তরুণীকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ করেছে ওই পরিবার।

এরপরই শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেন রাজীব। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com