বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

প্রতিবাদ জানানো সেই রুশ সাংবাদিককে চাকরি দিলো জার্মান পত্রিকা

ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সেই রুশ সাংবাদিক ম্যারিনা ওভস্যানিকোভাকে চাকরি দিয়েছে জার্মান পত্রিকা ডাই ওয়েল্ট।

সোমবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পত্রিকাটি। এমন খবর জানিয়েছে ভয়েজ অব আমেরিকা।

এক বিবৃতিতে জার্মান পত্রিকা ডাই ওয়েল্ট জানায়, ৪৩ বছর বয়সী ওভস্যানিকোভা বর্তমানে পত্রিকাটির ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি ইউক্রেন, রাশিয়া এবং অন্যান্য এলাকা থেকে সংবাদ সংগ্রহ করছেন এবং পত্রিকাটির জন্য নিয়মিত লিখবেন। এছাড়াও তাদের সংবাদভিত্তিক টিভি-চ্যানেলে নিয়মিত প্রদায়ক হিসেবে কাজ করবেন।

রুশ চ্যানেল ওয়ান টেলিভিশনের একজন সম্পাদক ছিলেন ওভস্যানিকোভা। চ্যানেলটির প্রধান সান্ধ্য সংবাদ ভ্রেমইয়ার সেটে একটি প্ল্যাকার্ডে হাতে ঢুকে পড়েছিলেন তিনি। পোস্টারটিতে ইংরেজিতে লেখা ছিল ‘নো ওয়ার’। রাশিয়ার জন্য এটি একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। দেশটিতে রাষ্ট্রীয় গণমাধ্যমকে শক্তভাবে নিয়ন্ত্রণ করা হয়।

প্রতিবাদ করার পর ওভস্যানিকোভাকে আটক করে ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ৩০ হাজার রুবল জরিমানা করা হয়। তবে তিনি আরও বিচারের সম্মুখীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নতুন কঠোর আইনের আওতায় কয়েক বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে তার।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com