শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে মেসি বেশিরভাগ বেঞ্চেই থাকবে

আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে পড়েছে ফিফা র‍্যাংকিংয়ের ২৬ নম্বরে থাকা পোল্যান্ড। সি গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও মেক্সিকো। এই গ্রুপটিকে আর্জেন্টিনার জন্য সহজ হিসেবেই উল্লেখ করছেন ফুটবল বিশ্লেষকরা।

তবে মাঠে নামার আগেই হাল ছাড়তে রাজি নয় পোল্যান্ড। তাই তো দলটির সাবেক কোচ অ্যান্টনি পিয়েনিজেক রীতিমতো হুঁশিয়ারিই দিয়ে রাখলেন আর্জেন্টিনাকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা তারকা লিওনেল মেসির খোলামেলা সমালোচনাই করেছেন তিনি।

অ্যান্টনির মতে, এবারের বিশ্বকাপে বেশিরভাগ সময় বেঞ্চেই থাকতে হবে মেসিকে। তার বিশ্বাস, ম্যাচের শেষ ১০-১৫ মিনিটে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন জাদুকর। যেমনটা সুইডেন জাতীয় দলে করে থাকেন জ্বলাতান ইব্রাহিমোভিচ।

শুধু তাই নয়, মেসি এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই বলেও মনে করেন অ্যান্টনি। বর্তমানে তিনি বনের রাজার বদলে বুড়ো দাদা- এমনটাই দাবি ১৯৮২ সালের স্পেইন বিশ্বকাপে পোল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা অ্যান্টনির।

তিনি বলেছেন, ‘মেসির বয়স যদি আরও ৫-৬ বছর কম হতো তাহলে বিষয়টি আরও জমতো। সত্যি কথা বলতে, মেসি এখন বনের বুড়ো দাদা। সে এখন আর ঐ মানের খেলোয়াড় নয়, যেমনটা কয়েক বছর আগে ছিল। তাই এখন দেখার বিষয়, বিশ্বকাপে কোন দায়িত্ব পালন করবে মেসি।’

অ্যান্টনি আরও যোগ করেন, ‘এটাও হতে পারে যে মেসির বর্তমান অবস্থা বিবেচনা করে তাকে বেঞ্চে রাখা হবে। সে এখন সুইডেনে জ্বলাতান ইব্রাহিমোভিচের মতো দায়িত্ব পালন করতে হবে। সে বদলি হিসেবে নেমে শেষে ১০-১৫ মিনিট খেলতে পারে।’

তবে মেসির ভালো করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অ্যান্টনি, ‘অবশ্য সে দারুণ একটি বিশ্বকাপও কাটাতে পারে। আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সবসময়ই সারপ্রাইজ পাওয়া যেতে পারে। তবে পিএসজিতে যেমন দেখা যাচ্ছে, সে এখন আর আগের মেসি নেই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com