বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

 

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

 

নিজের গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দিয়ে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন ছেলে সোহাগ। দীর্ঘদিন অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করা সেই মাকে অবশেষে তার নিজের ভিটায় ফিরিয়ে দিয়ে অনন্য মানবিকতার নজির স্থাপন করলেন নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান।

ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামইরহাট উপজেলার চকউমর গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজের ছেলে সোহাগের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন বৃদ্ধা আনোয়ারা বেগম। এক পর্যায়ে গত ছয় মাস আগে অমানবিক নির্যাতনের মাধ্যমে মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে সোহাগ। এরপর থেকে বৃদ্ধা মা খোলা আকাশের নিচে কিংবা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে জীবন অতিবাহিত করছিলেন। বিচার পাওয়ার আশায় ছয় মাস ধরে দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি।

অবশেষে কোনো উপায় না পেয়ে গত রবিবার (২৬ জুলাই) রাতে ধামইরহাট থানায় গিয়ে ছেলে সোহাগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওসি মিন্টু রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি দেরি না করে ওই রাতেই বিশেষ উদ্যোগ নিয়ে বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে সরাসরি তার বাড়িতে যান।

ওসি মিন্টু রহমানের উপস্থিতিতে এবং কঠোর হস্তক্ষেপে ছেলে সোহাগ তার ভুল বুঝতে পেরে মাকে আবারো বাড়িতে তুলে নিতে বাধ্য হয়। বৃদ্ধা মা নিজের হারানো আবাসে ফিরে যেতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ওসি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, “মায়ের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। একজন মা নিজ ছেলের হাতে নির্যাতিত হবেন এবং বাড়ি থেকে বের হয়ে মানবেতর জীবন কাটাবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আমার মানবিক ও পেশাগত দায়িত্ববোধ থেকেই মাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়েছি। আমি চাই, তিনি যেন এই বাড়িতে শান্তিতে এবং নিরাপদে থাকতে পারেন। ভবিষ্যতে তার ওপর আর কোনো প্রকার নির্যাতন হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি সাহেবের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে এলাকাবাসী ও সুশীল সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়রা বলছেন, একজন পুলিশের এমন মানবিক আচরণ সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সহায়ক হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com