শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

মৌলভীবাজারে ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে লাখ টাকার অর্থদণ্ড

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এর জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায় বলে জানানো হয়েছে।

তবে রাজনগরের মহলালের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, ওই স্টেশনে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি রয়েছে।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনের সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধন কার্যক্রমের অগ্রগতি জেলা প্রশাসনকে অবহিত করতে বিএসটিআই সিলেটের পরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com