মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না।আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

পাকিস্তানের জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন ইমরান খান। তিনি বলেছেন, সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্টকে চিঠি দিয়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পাকিস্তানের জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছেন ডেপুটি স্পিকার। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলির কাজ শুরু হতে দেরি হওয়ার কথা জানানো হয়। ঘনিষ্ঠদের সঙ্গে কথাও বলেন ইমরান খান।

অনাস্থা পদক্ষেপের মাধ্যমে বিরোধীদের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে মোট ৩৪২ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। বিরোধী দলগুলো ১৭২-এর ‘ম্যাজিক’ নম্বর পেরিয়ে গিয়ে ১৭৪ জন সদস্যের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলেও জানানো হচ্ছিল।

এমনকি খোদ ক্ষমতাসীন পিটিআইয়ের ১২ জনের বেশি ভিন্নমতাবলম্বী ছাড়াই তা সম্ভব হয়েছে বলেও জানানো হয়। আরো বলা হয়, তারা ইতোমধ্যেই প্রকাশ্যে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তবে ইমরান খান হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। শনিবার রাতে এক টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে ইমরান খান বলেন, শেষ মুহূর্তে কিছু চমক আসবে। তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। অনাস্থা প্রস্তাবকে তিনি বিদেশিদের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত বিকিয়ে যাওয়া বিরোধীদের চাল বলে আখ্যায়িত করে আসছেন। ইমরান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামারও আহ্বান জানিয়েছেন।

শেষ পর্যন্ত চমকই দেখা গেল ইমরান খানের ক্ষেত্রে। এবার তিনি জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে বলেছেন।

সূত্র : ডন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com