শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তেলশূন্য শ্রীলঙ্কায় ভারতীয় ডিজেলবাহী জাহাজ

ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার আওতায় ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কায় পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন স্থানে এই জ্বালানি বিতরণ করা হবে।

ডিজেল বাসসহ বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি। দ্বীপদেশটি পেট্রল স্টেশনগুলো ডিজেলশূন্য হয়ে পড়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য এবং গণমাধ্যমের খবর অনুযায়ী এতে গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে।

বেসরকারি বাসের মালিকরা (শ্রীলঙ্কার বাসবহরের দুই-তৃতীয়াংশ) বলেছেন, তাদের মজুদের তেল ইতিমধ্যে শেষ। শনিবারের পর ন্যূনতম সেবাও দেওয়া সম্ভব হবে ন।

শুক্রবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেন। আগের দিন রাতে বিক্ষোভকারীরা তার বাসভবনের কাছে সহিংস বিক্ষোভ করে। রাজাপক্ষে শুক্রবার এ বিষয়ে বলেন, বিক্ষোভকারীদের লক্ষ্য ‘আরব বসন্ত’র পরিস্থিতি তৈরি করা।

এক দশকেরও বেশি আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরবভাষী অঞ্চলে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে অঞ্চলজুড়ে গণবিক্ষোভ হয়। এতে কয়েকজন শাসকের পতনও ঘটে। সেটিই ‘আরব বসন্ত’ নামে পরিচিত।

রাজধানীর বাইরে দক্ষিণের শহর গল, মাতারা এবং মোরাতুওয়াতে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে। উত্তর ও মধ্যাঞ্চলেও অনুরূপ বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসব অঞ্চলের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রীলঙ্কা ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কভিড-১৯ মহামারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। করোনায় দেশটির আয়ের বড় উৎস পর্যটন এবং রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত হয়। অনেক অর্থনীতিবিদ এ-ও বলছেন, সরকারের অব্যবস্থাপনা এবং বছরের পর বছর জমা হওয়া ঋণের কারণে সংকট আরো বেড়েছে।

শুক্রবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে দেখা গেছে, মার্চ মাসে কলম্বোতে মুদ্রাস্ফীতি ১৮.৭ শতাংশে পৌঁছেছে। এটি টানা ষষ্ঠ মাসিক রেকর্ড। খাদ্যের দাম বেড়েছে রেকর্ড ৩০.১ শতাংশ।

সূত্র : এনডিটিভি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com