বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইটভাটা বন্ধের নির্দেশ অমান্য, চট্টগ্রামের ডিসিকে আদালতের নোটিশ নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি: আশার আলো নাকি নতুন প্রশ্ন? শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হলো অসহায় মানুেষর পাশে দাঁড়ানো: মো: মুজিবুর রহমান এমপি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিলেন মোজতবা খামেনি, বংশপরম্পরায় নেতৃত্বে নতুন অধ্যায়

নাটকীয় জয়ে বিশ্বকাপে জাপান

ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচটি। শেষ সময়ে এসে খেলা বদলে দিলো জাপান। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে এশিয়ার দেশটি। সেইসঙ্গে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকিটও।

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে জাপান। টানা সপ্তমবারের মতো তারা নাম লিখিয়েছে বিশ্বকাপে।

ম্যাচে অবশ্য দাপট দেখিয়ে খেলেছে জাপানই। চার-পাঁচটি গোলও পেতে পারতো সফরকারীরা। সেটা হয়নি। তবে যা হয়েছে, তাতে ঘরের মাঠে এর চেয়ে বড় হতাশা আর হতে পারতো না অস্ট্রেলিয়ার।

৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন কাউরো মিতুমা। ৮৯ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে আরও এক গোল করে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার।

জাপানের এই জয়ে কাতারের টিকেট নিশ্চিত হয়েছে সৌদি আরবেরও। ‘এ’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপের টিকেট পেয়েছে ইরান ও দক্ষিণ কোরিয়া।

অস্ট্রেলিয়ার অবশ্য সম্ভাবনা একদম শেষ হয়ে যায়নি। তবে কাজটা কঠিন হয়ে গেছে। প্লে-অফে তাদের জিততে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com