রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

কঙ্গোর যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপ দুটি বড় শহর দখল করার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে ‘সাত হাজারেরও বেশি’ মানুষ নিহত হয়েছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।

সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ তবে গত ৩০ বছর ধরে নানা সংঘাতের কারণে জর্জরিত অঞ্চলটিতে এক সপ্তাহ দীর্ঘ তৎপরতার ফলে এম২৩ এবং এর রুয়ান্ডার মিত্ররা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে।

গত মাসের শেষের দিকে উত্তর কিভুর রাজধানী এবং দেশের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা দখল করার পর মাত্র এক সপ্তাহ আগে এম২৩ যোদ্ধারা দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণ নেয়।

প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন, জানুয়ারি থেকে ‘৭ হাজারেরও বেশি স্বদেশীর মৃত্যুর ঘটনা নথিভূক্ত করা হয়েছে।’ কঙ্গোর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, এর মধ্যে ‘আড়াই হাজারের বেশি মৃতদেহ শনাক্ত না করে সমাহিত করা হয়েছে’, আরও দেড় হাজার মৃতদেহ এখনও মর্গে রয়েছে। কাউন্সিলের ফাঁকে এক প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়েছিল নিহতরা বেসামরিক লোক নাকি সৈন্য, তিনি বলেন, ‘আমরা এখনও এই সকল মৃতদেহ শনাক্ত করতে পারিনি।’ কিন্তু তিনি বলেন যে ‘এই মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com