রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

তিনটি টি-টোয়েন্টি ও জোড়া টেস্ট খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। দুই দেশের বাইশ গজের লড়াই শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

ম্যাচের একদিন আগেই বিরাট ধাক্কা শীলঙ্কা শিবিরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এখনো করোনা থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার খেলা হবে না ভারতের বিরুদ্ধে। আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার দেশটির ক্রিকেট বোর্ড থেকে এতথ্য জানানো হয়।

দু’দিন আগে ভারতের বিরুদ্ধে শক্তিশালী স্পিনারদের নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে স্পিন বিভাগের পুরোধা ছিলেন বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি বোলার হাসারাঙ্গা। এছাড়াও দলে আছেন মহেশ থিকশানা ও জেফরি ভ্যানডারসে। দলে রয়েছেন অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল।

ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডো ছাড়াও হাসারাঙ্গার শরীরে কোভিড বাসা বেঁধেছিল। অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা ১-৪ হেরেছে। হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট পেয়েছেন।

চলতি বছর হাসারাঙ্গা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবনে। নিলামে যিনি দাম পেয়েছেন ১০.৭৫ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে তিনিই শ্রীলঙ্কার সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com