শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

যশোরে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্য আটক, ছয়টি মোটরসাইকেল উদ্ধার

পারভেজ আলী মোহর যশোর :– যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

 

যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, উপশহর এ ব্লক এলাকার বাসিন্দা আল-আমিন সরদার ওরফে আলমগীর, চুয়াডাঙ্গা জেলার দামড়হুদার ইব্রাহিমপুর গ্রামের সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল, আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ গ্রামের শুভ, কান্তপুর গ্রামের সেলিম রেজা ও কুষ্টিয়ার দৌলতপুর জোয়াদ্দারপাড়ার আইয়ুব আলী মালিথা।

 

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গত পহেলা আগস্ট যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে ডিবির এলআইসি টিম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আল-আমিনকে আটক করে।

পরে তার কাছে থেকে একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি উদ্ধার করা হয়। আল-আমিনের দেয়া তথ্যে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালায় ডিবির টিম। পরবর্তীতে ওই চারজনকে আটক করা হয়। একইসাথে আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি। অভিযানে অংশ নেন এসআই আরিফ হোসেন, এসআই রাজেশ দাশ, আব্দুল বাতেন প্রমুখ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com