বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

এক কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে পোশাক দেবে পশ্চিমবঙ্গ সরকার

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার পর ধীর গতিতে হলেও ছন্দে ফিরতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। তাই এবার রাজ্যের প্রায় এক কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার।

আগামী এপ্রিলের মধ্যে প্রায় এক কোটি শিক্ষার্থীকে দুই কোটি স্কুলের পোশাক দেওয়ার কথা রয়েছে। প্রতি বছরই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেয় মমতা ব্যানার্জীর সরকার।

জানা গেছে, প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোশাক দেওয়া হবে। আপাতত গ্রামীণ এলাকা ও শহরতলির বেশ কিছু স্কুলে কতজন শিক্ষার্থীর কী মাপের পোশাক লাগবে, সেই তথ্য তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে।

কিন্তু এত কম সময়ে কীভাবে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পোশাক দেওয়া সম্ভব তা নিয়েও চিন্তায় রয়েছে প্রশাসন। তাই এবার স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি এমএসএমই ক্লাস্টারকেও পোশাক সেলাইয়ের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কাজের জন্য চিহ্নিত করা হয় ৬০ হাজার ৩০৫টি স্বনির্ভর গোষ্ঠীকে। এক নির্দেশে বলা হয়, স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি এমএসএমই ক্লাস্টারের সদস্যদেরও এই কাজে যুক্ত করতে হবে। এই ক্লাস্টারের সদস্যরা সারা বছর পোশাক তৈরির কাজই করে থাকেন।

তাদের যুক্ত করা গেলে আরও দ্রুত কাজ শেষ করা যাবে বলে মনে করছে প্রশাসন। প্রশাসনিক এক কর্মকর্তা জানান, স্কুলের শিক্ষার্থীদের পোশাক সরকার তৈরি করায় বেড়েছে কর্মসংস্থানের সুযোগও।

কলকাতা জেলার স্কুলগুলোতে কতজন শিক্ষার্থীর পোশাক লাগবে, সেই তথ্য দ্রুত দিতে বলা হয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্তদের। কলকাতার স্কুলগুলোতে পোশাক সেলাইয়ের দায়িত্ব দেওয়া হবে মূলত সুডার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com