শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঘুষের অভিযোগ তদন্তে ধীরগতি: টাকা ফেরত পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত

 

 

অ্যাডভোকেট ইলিয়াছ 

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এই সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি শাহা নেওয়াজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন—

সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদের প্রধান দায়িত্ব। তিনি সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি ও আসন্ন কার্যক্রম নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন।

তিনি বলেন, সদস্যদের প্রশিক্ষণ, কাভারেজ পরিকল্পনা, ফ্যাক্টচেকিং ও মাঠ পর্যায়ে নিরাপত্তার বিষয়গুলোকে আরও সুসংগঠিত করতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন—

সাংবাদিক নাজিম

সাংবাদিক মহিউদ্দিন

সাংবাদিক জিহান

সাংবাদিক কাউছার আলম

 

সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

এছাড়াও স্থানীয় সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

 

সভা শেষে ভবিষ্যতে নিয়মিত সভা আয়োজন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ও সংবাদ সংগ্রহে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com