রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকে ঘিরে সারাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

তারই অংশ হিসেবে চট্টগ্রামের ১১ জেলায় পুলিশ সুপারও দেশের বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। একইসাথে জেলাগুলোতে নতুন পুলিশ সুপারদের যুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন-সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।

 

আর চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, কুমিল্লার পুলিশ নতুন সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে। এছাড়াও নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন সিআইডির পুলিশ সুপার মো. আবু তারেক।

 

এই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফ, চাঁদপুরের নতুন পুলিশ সুপার হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান। এদিকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, রাঙামাটির পুলিশ সুপার হয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, বান্দরবনে আবদুর রহমান ও পর্যটন নগরী কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন এ, এন, এম সাজেদুর রহমান এবং ফেনীর পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com