শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঘুষের অভিযোগ তদন্তে ধীরগতি: টাকা ফেরত পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন

 

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি:

 

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।

 

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সু কন্ঠ ভক্ত,

, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, সমবায় কর্মকর্তা চন্দ্রা সিন্হা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।

এ সময় আলোচনা সভায় ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য উপজেলার শ্রেষ্ঠ সফল নারী হিসেবে লাবনী আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে রেহানা সুলতানা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী, ফারজানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ফিরোজা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com