শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি মহাখালীর কড়াইল বস্তির আগুন , আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট 

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশই টিন-তাকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রথমদিকে মহাখালী অংশে শুরু হওয়া আগুন এখন বস্তির বনানীমুখী এলাকায় তীব্র আকার ধারণ করেছে।

 

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

 

 

সরজমিনে দেখা যায়, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার কর্মীরা। পানির সংকট ও প্রবেশের সীমাবদ্ধতার কারণে কাজ ব্যাহত হচ্ছে বারবার।

 

এ অবস্থায় বস্তির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“আমরা বারবার হেলিকপ্টার চাইছি, কিন্তু পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের জীবন এতটাই মূল্যহীন? আন্দোলন হলে তো হেলিকপ্টার আসে!” — এমন অভিযোগও শোনা যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে।

 

 

 

কড়াইল বস্তিতে আগুন লাগা নতুন নয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে আগুন লেগে ৬১টি ঘর পুড়ে যায়। সে সময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তারও আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর একই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

 

অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হওয়ায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com