শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঘুষের অভিযোগ তদন্তে ধীরগতি: টাকা ফেরত পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র আলোচনায় প্রফেসর নসরুল কদির

 

মানবাধিকার রক্ষায় দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গণমুখী কার্যক্রম বাড়ানোর আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি :
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইএইচআরসিজি বাংলাদেশ’র উদ্যোগে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও বিভিন্ন সময়ে দেশের জনগণের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও মানুষ এখনো গণতান্ত্রিক অধিকার, বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। এ লক্ষ্যে মানবাধিকার সংগঠনসহ দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গণমুখী কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএইচআরসিজি বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন খাঁন। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তফা আলম বলেন, মানবাধিকার সংগঠনের নামে কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলার মাধ্যমে জনগণকে হয়রানি করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আইএইচআরসিজি’র নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ বলেন, মানবাধিকার সংগঠনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় সৎ ও যোগ্য নেতৃত্বগঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইএইচআরসিজি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, নারী নেত্রী নাহিদা আক্তার নাজু ও চম্পা রানী নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দীন আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমীন, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোঃ আব্দুর রহিম, আফরোজা বেগম জলি, মোঃ আলমগীর, মোঃ ইউনুচ তালুকদার, চৌধুরী ওহাব, ডা. জামাল উদ্দিনসহ বিপুল সংখ্যক সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং সংগঠনের বিগত কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com