সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বন্যহাতির আক্রমনে বাঁশখালীতে বিট কর্মকর্তা আহত

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) নামে এক বিট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতায়ধীন পুইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া রাজানগর এলাকার ৩ নং ওয়ার্ডের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে। তিনি প্রায় ২ বছর ধরে পুইছড়ি ইউনিয়নের নাপোড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বিষয়টি নিশ্চিত করেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ।

 

তিনি বলেন, পুইছড়ি নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস পাহাড়ি এলাকায় বাগানে টহল দেওয়ার সময় নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় চলাচলের সড়কে বন্যহাতির সামনে পড়ে যায়। এ সময় মধ্যবয়সী হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে তাকে ছুড়ে ফেলে দেয়। বন্যহাতির আক্রমণে সে ঘাড়ে, পেটে ও কোমরে আঘাত পায়। এই সময় তাকে দূর থেকে দেখা কৃষক ও সহকর্মীরা ছুটে গিয়ে উদ্ধার করেছে।

 

আহত অবস্থায় তার সহকর্মীরা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রাজিব বিশ্বাস বলেন, হাতির আক্রমণে আহত অঞ্জন কান্তি বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com