শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন বনকর্মী। ৯ ডিসেম্বর (মঙ্গলবার) এই ঘটনা ঘটে। অভিযান চলাকালীন অবৈধ দখলদারদের হামলায় আহত হন দুজন বনকর্মী। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে এবং সহকারী বন সংরক্ষক (সদর)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। খুরুশিয়া, রাঙ্গুনিয়া, পটিয়া ও শহর রেঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও স্টাফদের অংশগ্রহণে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন খুরুশিয়া বিটের ভোলার টিলা নামক এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের জমিতে অবৈধভাবে নির্মিত দুটি ঘর সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রম চলাকালে অবৈধ দখলদাররা বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় দুজন বনকর্মী আহত হন। হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন মামলা দায়েরের পাশাপাশি জি.আর. (জেনারেল রেজিস্টার) মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। ধৃত দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চল থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বনভূমি দখলমুক্ত রাখার অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com