শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে: ড.ফয়জুল হক

 

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথ সবাই মিলিত হয়। পথসভায় ড. ফয়জুল হক বলেন, “জামায়াত ইসলাম গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।

তিনি আরও বলেন, কাঠালিয়ায় কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে।

ড. ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। পথসভায় অংশগ্রহণকারীরা নানাভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com