সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

দেশে করোনা সংক্রমণ বাড়লেও

দেশে করোনা সংক্রমণ বাড়লেও যশোরের বেনাপোলে বাজার ও সড়কে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই মানুষের। অনেকে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন।

এমনই এককটি ঘটনায় বেনাপোল বাজারে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুখে মাস্ক না থাকায় তাদের কাছ থেকে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ (০৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে বেনাপোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ মো. কামাল হোসেন ভূঁইয়া।

এদিকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন বেনাপোল বাজার এলাকায় ১০০ জনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন। এছাড়া বাজার এলাকায় মাস্ক পরিধান করে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচা করতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সবাই যেন মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com