রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

বাংলাদেশের দ্বিতীয় নাকি নেপালের প্রথম

শেষ মঞ্চে দাঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার নিষ্পত্তি হবে টুর্নামেন্টের এবারের আসরের। শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। পরের দুইবার ফাইনালে উঠেও বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। এবার তিন দলের টুর্নামেন্ট বলে নেই ফাইনাল। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। শুক্রবার সেই শেষ ম্যাচ।

দুই দলের প্রথম সাক্ষাতে নেপাল জিতেছিল ১-০ গোলে। যে কারণে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেপালিরা আছে একটু সুবিধাজনক অবস্থানে। তারা ম্যাচ না হারলেই চ্যাম্পিয়ন। কারণ তাদের পয়েন্ট ৯, বাংলাদেশের ৬। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে।

এই প্রথম শিরোপার লড়াইয়ে নেপাল। প্রথম লেগে বাংলাদেশকে হারিয়ে দেশটির শিরোপার দাবিদারও। চ্যাম্পিয়ন হলে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা যাবে নেপালের ঘরে। বাংলাদেশ জিতলে দ্বিতীয়বার।

প্রথম ম্যাচে নেপালের জেতা মানেই যে তারা টপ ফেবারিট তা নয়। কারণ, ওই ম্যাচে নেপাল শেষ দিকে একটা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে বাজিমাত করেছিল। বাংলাদেশ অন্তত ৬টি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি। মিসের খেসারত স্বাগতিকরা দিয়েছে ম্যাচ হেরে।

এই ম্যাচে কেমন করবে বাংলাদেশ? প্রশ্নটা করা হয়েছিল নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে। তিনি প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে সুযোগ কাজে লাগাতে না পারা এবং কিছু ভুলকে দায়ী করেছেন।

কোচ বলেছেন, ‘ওই ম্যাচ আমরাই ডমিনেট করেছি। অনেক সুযোগ পেয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালোভাবেই ছিলাম ম্যাচে। কিন্তু কিছু ভুলত্রুটি ও সুযোগ কাজে না লাগাতে পারাটা আমাদের জন্য কাল হয়েছে। আশা করি, এই ম্যাচে সেটা হবে না। আমরা ওই ভুলগুলো নিয়ে কাজ করেছি। ওই ম্যাচে সুযোগ এসেছিল, এই ম্যাচেও আসবে। আমাদের সেটা কাজে লাগাতে হবে। ভালো খেলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমাদেও মেয়েরা মাঠে নামবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com