সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

৬২ বছরে পা রাখলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৬২ বছরে পা রাখলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৬২ বছরে পা রাখলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি শিক্ষা, গবেষণার গৌরবোজ্জ্বল ৬১ বছর পেরিয়ে ৬২ তে পা রেখেছে দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৯৬১ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় হ্যালিপ্যাড থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিজয়-৭১ হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এসময় বাকৃবি উপাচার্য বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাকৃবি আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রগামী ভূমিকা পালন করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com